আমাদের কথা
এই বিদ্যাপীঠটি শত বর্ষের অধিক সময় বাতিঘর হিসেবে আলো ছড়াচ্ছে। যারপরনায় অত্র গ্রাম ও অন্যান্য গ্রামের মানুষ শিক্ষাদীক্ষায় অগ্রগামী। দেশ বিদেশে সুনামের সাথে গুরুত্বপূর্ণ পদে সমাসীন। এ জন্য আমরা সকলেই গর্ববোধ করি।
সংক্ষিপ্ত ইতিহাস
১৯১৮ সালের ০৫ জানুয়ারি তারিখে তৎকালীন ত্রিপুরা রাজ্যে ঐতিহ্যবাহী কাইতলা জমিদার বাড়ির (বড় বাড়ি) সুযোগ্য সন্তান বাবু প্রফুল্ল রায় চৌধুরী পিতা স্বর্গীয় বাবু যজ্ঞেশ্বর রায় চৌধুরীর নামে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এর আয়তন ৩.৭৮ একর।
লক্ষ্য ও উদ্দেশ্য
গরীব, অসহায়, দুস্থ পরিবারের সন্তানদের সর্বস্তরের জনগণের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া। আলোকিত সমাজ গড়ে তোলা। শান্তি প্রতিষ্ঠা করা।